শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৪

তেজপাতার যতগুণ

সুগন্ধি মসলা তেজপাতা । আমিষ জাতীয় খাদ্য বিশেষ করে মাংস রান্নার অপরিহার্য উপাদান এটি। কিন্তু খাবারে অতিরিক্ত তেজপাতার ব্যবহার স্বাদ নষ্ট করে দিতে পারে। এছাড়া সাধারনত খাবার রান্নার শেষ পর্যায়ে তেজপাতা দেয়া হয় এবং পরবর্তীতে খাবার থেকে তুলে ফেলা হয়। অথচ সুগন্ধ বাড়ানোর ছাড়াও এই খাদ্য উপাদানটির যে আরো অনেক গুণ রয়েছে, সেটি আমরা কয়জনেই বা জানি।
কাঁচা তেজপাতার রং সবুজ আর শুকনো তেজপাতার রংবাদামি। এটি শুধু মসলা হিসেবেই পরিচিত নয়, এর অনেক ঔষধি গুণও আছে।
♦ উপকারিতা
১.পানিতে কয়েকটি তেজপাতা দিয়ে সেদ্ধ করে নিন। এরপরে সেই পানি দিয়ে গোসল করুন। যাদের ত্বকে অ্যালার্জি সমস্যা রয়েছে তারা বিশেষভাবে উপকৃত হবেন।
২. ৭ গ্রাম তেজপাতা ৪ কাপ পানিতে সেদ্ধ করে ২ কাপ করে নিন। এরপর ওই পানি দিয়ে গড়গড়া করুন। গলাভাঙা দ্রুত ঠিক হবে।
৩. প্রতিদিন রং চায়ের সঙ্গে তেজপাতা খেলে ত্বকের সতেজতা ঠিক থাকবে।
৪. চোখ ওঠা ও ফোঁড়া হলে তেজপাতা  সেদ্ধ পানি ব্যবহার করলে উপকার পাবেন। এ ছাড়া ফোঁড়ার ওপর তেজপাতা বেটে প্রলেপ লাগালে ব্যথা কমবে।
৫. তেজপাতা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। তাই তেজপাতার গুঁড়া, শসা, মধু, দই ও লেবুর রস মিশিয়ে পেস্ট করে মুখে লাগান। ১০ মিনিট পর ধুয়ে নিন।
৬. তেজপাতার গুঁড়া গোলাপজলে মিশিয়ে মুখে লাগালেও উপকার পাবেন।
৭. সাবানের পরিবর্তে তেজপাতা বাটা শরীরে মাখলেও ময়লাপরিষ্কার হবে।
৮. টুথপেস্টের কাজও করবে তেজপাতা চূর্ণ। এটি ব্যবহারে মাড়ির ক্ষত দ্রুত চলে যায়।
- Source: http://www.dhakatimes24.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন