যাদের ব্যক্তিগত গাড়ী আছে তাদের জন্য গাড়ীর নিরাপত্তা নিশ্চিত করা এখন
অনেকটা মাথা ব্যাথার কারন হয়ে দাঁড়িয়েছে। নিজের বাড়ির সুরক্ষিত গ্যারেজে
সাধের গাড়িটির নিরাপত্তা যেন নিছিদ্র নয়। আধুনিক যন্ত্রপাতি দিয়ে চোরের দল
অনায়াসেই তালা ভেঙ্গে গাড়ী সমেত নিয়ে পালাচ্ছে। রাস্তা ঘাটে গাড়ী পার্কিং
করে পরিবার নিয়ে ঘুরতে যাওয়া বা মার্কেটিং এ যাওয়া অনেক বড় দুশ্চিন্তার
কারন হয়ে দাঁড়িয়েছে। ড্রাইভারদের উপরেও এখন সততার সেই বিশ্বাসটা শতভাগ
রাখা যাচ্ছে না।
দূরভাগ্যক্রমে সাধের গাড়িটি চুরি হয়ে গেলে বা গাড়ীর কোন যন্ত্রাংশ খোয়া গেলে কি করবেন?
নিরুপায় অবস্থায় এ ধরনের সমস্যায় পড়লে আপনি দেশের প্রচলিত আইনের আশ্রয় নিতে পারেন। গাড়ির কোনো যন্ত্রাংশ চুরি হলেও আইনের আশ্রয় নেওয়ার সুযোগ রয়েছে।
প্রাথমিক কাজঃ কি করবেন?
দূরভাগ্যক্রমে সাধের গাড়িটি চুরি হয়ে গেলে বা গাড়ীর কোন যন্ত্রাংশ খোয়া গেলে কি করবেন?
নিরুপায় অবস্থায় এ ধরনের সমস্যায় পড়লে আপনি দেশের প্রচলিত আইনের আশ্রয় নিতে পারেন। গাড়ির কোনো যন্ত্রাংশ চুরি হলেও আইনের আশ্রয় নেওয়ার সুযোগ রয়েছে।
প্রাথমিক কাজঃ কি করবেন?
- গাড়িটি যে এলাকা থেকে চুরি হয়েছে সেই এলাকার থানার দায়িত্বে নিয়োজিত
ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবর গাড়ি চুরি যাওয়ার বিষয়টি অবহিত করে একটি লিখিত
অভিযোগ করতে হবে।
- চুরির ঘটনাটি যদি কোন জেলার মহানগর এলাকায় হয়, তাহলে আপনি জেলা মহানগর ট্রাফিক পুলিশের কাছেও একটি লিখিত অভিযোগ করতে পারেন।
- চুরির ঘটনা উল্লেখ করে এজাহার দায়েরের মাধ্যমে থানায় সরাসরি মামলা করতে পারেন, অথবা গাড়ি চুরির বিষয়টি জানিয়ে একটি সাধারণ ডায়েরি বা জিডি করতে পারেন। এজাহারে/জিডিতে গাড়ির নম্বর, চুরি সংগঠনের স্থান,সম্ভাব্য সময় উল্লেখ করতে হবে। এজাহারে যদি সন্দেহভাজন কোনো ব্যক্তির নাম উল্লেখ করতে চান,সেক্ষেত্রে সেই সন্দেহভাজন ব্যক্তির নাম-ঠিকানা উল্লেখ করে দিবেন।
- অনেক সময় ড্রাইভাররাও বিশ্বাস ভঙ্গ করে গাড়ি চুরি করে পালিয়ে যায়।
এক্ষেত্রে চালক যদি সন্দেহের তালিকায় থাকে, সেক্ষেত্রে চালকের নাম-ঠিকানাসহ
বিস্তারিত উল্লেখ করে দিবেন। থানায় এজাহার করা সম্পন্ন হলে, একজন তদন্ত
কর্মকর্তাকে মামলাটির দায়িত্ব অর্পন করা হবে। তদন্ত কর্মকর্তাকে গাড়ী
চুরির তদন্তের স্বার্থে বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে আপনাকে নিয়মিত সহযোগিতা
করতে হবে।
- আধুনিক প্রযুক্তির কল্যাণে “ভেহিকল ট্যাকিং” নামে নতুন ডিজিটাল নামফলক
ব্যবহার করা হচ্ছে। এই ডিজিটাল নামফলকে গাড়ির সব তথ্য হালনাগাদ করা থাকে। এ
নামফলকের সঙ্গে মুঠোফোনের সিমের মতো ছোট একটি ডিভাইস ব্যবহারের ফলে
গাড়িটির অবস্থান কোথায় নির্নয় করা যায়। ডিজিটাল নামফলক ব্যবহারে সচেতন
থাকবেন।
- গাড়ির চুরির ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে চোরাই গাড়ী উদ্ধার ও উপযুক্ত বিচার দাবী করে আদালতে সোপর্দ করা হয়। গাড়ির মালিক হিসেবে আপনাকে সময়মত আদালতে সাক্ষী দেওয়ার জন্য একাধিক বার হাজিরা দিতে হতে পারে।
- হারিয়ে যাওয়া গাড়ির ফাস্ট পার্টি বীমা করা থাকলে, ঘটনার অব্যবহিত পরে
নিকটস্থ থানায় প্রথমে এজাহার বা জিডি করে বীমা কোম্পানির কাছে গাড়ীর বীমার
টাকা দাবী করে এজাহার/জিডি'র কপিসহ আবেদন করুন।
- শেষ কথা- যা কিছু হোক না কেন, সাহস ও ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। link
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন