শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৪

সহজে ফিনল্যাণ্ড এ নাগরিকত্ব

সহজেই নাগরিকত্ব আর সিকিউর Career তৈরী করা যায় বলে বাংলাদেশ সহ ইউরোপে বসবাসরত বাংলাদেশীদের মাঝে
ফিনল্যাণ্ড এ স্টুডেন্ট হিসাবে কিংবা ওয়ার্ক পার্মিট
এ আসার আকাঙ্খা ও প্রবণতা বাড়ছে । তাই আজ , কিভাবে সহজেই
ফিনিশ নাগরিকত্ব
পাওয়া যেতে পারে সেই ব্যাপারেই আলোচনা করব । ছাত্র হিসাবে ডিগ্রী শেষ করে কিংবা working residence permit বহনকারী ব্যাক্তি হিসাবে ফিনিশ নাগরিকত্ব পাবার ক্ষেত্রে আপনাকে নিম্নোক্ত দিকগুলো খেয়াল রাখতে হবে , ১. আপনি যদি student হন তাহলে আপনার রেসিডেন্ট পার্মিট স্টেটাস হবে B যেটা আপনার Permanent কোনো কাজের মাধ্যমে A স্টেটাস রেসিডেন্ট পার্মিট এ পরিবর্তন করতে হবে (ডিগ্রী শেষ করেই সাপ্তাহিক ২০ ঘন্টা কাজেই এখন সম্ভব হচ্ছে, তাই অবস্যই ডিগ্রিত সম্মানের সাথে শেষ করুন )। আর যারা normally ওয়ার্কিং পার্মিট রেসিডেন্ট এ আছেন উনাদের স্টেটাস A status ক্যাটাগরিতেই। সেইখানে নাগরিকত্বের আবেদনের ক্ষেত্রে আপনাদের সবাইকেই উপযুক্ত সময়ের জন্যই অপেক্ষা করা বাঞ্চনীয় ।
২. ফিনল্যাণ্ড এর আমরা যারা আছি তারা A status কিংবা B status এই থাকি না কেন, আপনার ফিনল্যাণ্ড এ বসবাসের সকল প্রকার সময়ই নাগরিকত্ব পাবার ক্ষেত্রে Countable । এই ক্ষেত্রে বর্তমান আপডেটেড rules এ যেটা অনুসরণ করা হচ্ছে তা হলে B status ধারী ব্যাক্তিদের দ্বিগুন বছরকে A স্টেটাস এর সমসাময়িক এক বছর ধরা হবে । আপনি যদি স্টুডেন্ট B Status ধারী ব্যাক্তি হন তবে ফিনল্যাণ্ড আপনার অতিবাহিত ৪ বছর A status resident permit এর ২ বছর হিসাবেই ধরা হবে ।
৩. A স্টেটাস এর সমসাময়িক চার বছর যদি আপনি ফিনল্যাণ্ড এ থাকেন তবে নির্দ্বিধায় ফিনিশ নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন । এইক্ষেত্রে যেটার দরকার তা হলো — পর্যাপ্ত ভাষা দক্ষতার সনদ গ্রহণ (এই ক্ষেত্রে নিচের সংগৃহীত অংশটি পড়ুন ) – যৌক্তিক Permanent অর্থনৈতিক সাপোর্ট (চাকরি, ব্যাবসা) এইক্ষেত্রে অনেকেই মনে করেন ভাষার দক্ষতা পরীক্ষাটা কঠিন হতে পারে , কিন্তু এমনটা মোটেও নয়। বরং নিচের উল্লেখিত তিনটি সেট এর যেকোনো একটি সেট এ আপনি গড়ে ৩ পেলেই যোগ্যতার সাথেই পরীক্ষার সনদ আর সর্বশেষে নাগরিকত্ব পাবার ক্ষেত্রে যোগ্য হিসাবে বিবেচিত হবেন । ভাষার পরীক্ষাটা অনেকটা আমাদের দেশের IELTS এর মতই হয়, অনেক ক্ষেত্রে অধিকতর সহজ। আপনি একবার এই পরীক্ষায় প্রস্তুতিমূলক হিসাবে এমনি এমনি অংশগ্রহন করে দেখতে পারেন, যেটা আমি suggest করব ।
1. speaking and writing, or
2. listening comprehension and writing, or
3. reading comprehension and speaking.
অভয় দিয়ে বলব, সুন্দর কিছু পরিকল্পনা নিয়ে এগিয়ে যান , প্রবাস জীবন হলো সম্পূর্ণ পরিকল্পিত জীবন। নিচের লিংক দুটো গভীরভাবে পর্যবেক্ষণ করুন এবং সংগ্রহে রাখতে পারেন । যেকোনো সহযোগিতার জন্য আমরা তো আছিই .. ভাইয়ের কাজে ভাই আসবে, আর এইভাবেই জাতি হিসাবে আমরা হতে পারি আরো বেশি শক্তিশালী । ফিনল্যাণ্ড এ আসার ক্ষেত্রে যেকোনো তথ্য ও সহযোগিতা পেতে join করতে পারেন এই ফেইসবুক গ্রুপে
Bangladeshi Incoming Students Finland
Language Proficiency: Click This Link
Calculating Residential timing: Click This Link

Source:amiopari.com  link

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন