-প্রয়োজনীয় কিছু উপায় জানা থাকলে নিত্যদিনে কাজের বেশ সুবিধা হয়। তেমন কিছু দরকারি পরামর্শ
* শক্ত করে মুখ বন্ধ একটি ছোট্ট শিশিতে কর্পুর দিয়ে যন্ত্রপাতির বাক্সে রেখে দিন। যন্ত্রপাতিতে মরচে পড়বে না।
* বেশ কিছু দিনের জন্য কোথাও বেড়াতে যাচ্ছেন ফ্রিজ খালি করে? ডিপফ্রস্ট করে তা রেখে গেলেন। কিন্তু এসে দেখলেন দুর্গন্ধ হয়ে গেছে। দুর্গন্ধ দূর করার জন্য যাওয়ার আগে ফ্রিজে পাতি লেবু রেখে দিন। দুর্গন্ধ হবে না।
* ফ্রিজের বদগন্ধ দূর করতে সরষে গুঁড়া ব্যবহার করতে পারেন। একটা প্লেটে কিছুটা সরষে গুঁড়া ঢেলে তাতে একটু জল দিয়ে রাতভর ফ্রিজে রাখুন এবং ফ্রিজ খোলাই রাখুন। পরের দিন সকালে দেখবেন সব গন্ধ উধাও।
* ব্যবহারের পর তেল বা পানীয়র টেট্রাপ্যাক পেলে দেবেন না। কেটে ডিপ ফ্রিজে আইস ট্রেতে পেতে দিন। মাছ-মাংসের প্যাকেট আটকে যাবে না।
* প্রেসার কুকারের গ্যাসকেট মাঝে মাঝে ফ্রিজে পুরে রাখবেন। দীর্ঘদিন টিকবে।
* টর্চেও ফেলে দেয়া ব্যাটারি কিন্তু কোয়ার্টিজ ঘড়িতে এবং রেডিওতে আরও মাসখানেক চলবে।
* বাড়িতে আঠা ফুরিয়ে গেছে। খামে স্ট্যাম্প লাগাবেন। ন্যাচারাল কালার নেলপলিশ ব্যবহার করুন।
* সেলোটেপের মুখ খুঁজে পাচ্ছেন না? মিনিট দশেক ফ্রিজে ঢুকিয়ে রেখে দিন। সেলোটেপের রিলটা খুলে আসবে।
* খামের ওপর ঠিকানা লিখে একটু মোমবাতি ঘষে দেবেন। জল পড়ে খালি থেবড়ে ঠিকানা অস্পষ্ট হয়ে যাবে না।
* টেবিল বা ক্যাবিনেটের ড্রয়ার অনেক সময় আটকে যায়। স্বাচ্ছন্দ্যে খোলা বা বন্ধ করা যায় না। ড্রয়ারের ধারে মোম ঘষে রাখুন। সহজে আটকাবে না।
* ব্যবহারের পর বাইসাইকেলের টায়ার ভিজা কাপড় দিয়ে মুছে রাখুন। সহজে কাটবে না।
* নখের কোণ ভেঙে গেছে। কিন্তু এমারি বোর্ড নেই। একটা দিয়াশলাই কাঠি নিয়ে বারুদের দিকটা ভাঙা জায়গায় ঘষুন। নিমেষে নখ সমান হয়ে যাবে।
* নেলপলিশ শুকিয়ে জমে গেলে ইউক্যালিপটাস তেল দিন। গলে নরম হবে। তবে নেলপলিশ ফ্রিজে রাখলে সহজে শুকাবে না।
* এক লিটার জলে দু-চার চামচ ডিটারজেন্ট গুলে ঝাঁকিয়ে দিন। এবার স্প্রেগান বা পিচকিরিতে ভরে ঘরের আনাচে-কানাচে যেখানে আরশোলার উপদ্রব বেশি সেখানে স্প্রে করে দিন। আরশোলা মরবে।
* মোমবাতি জ্বালানোর আগে যদি বার্নিশ লাগিয়ে নিতে পারেন তো সাশ্রয় হবে। সহজে মোম গলবে না।
Link

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন