শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৪

2D ছবিকে রুপান্তর করুন 3D ছবিতে এবং কিভাবে 3D চশমা বানাবেন

অনেকে হয়তো 3D মুভি দেখেছেন। 3 Dimension এ মুভি দেখার স্বাদই আলাধা। যার কারনে পরিচালকেরা কোটি টাকা খরচ করে তৈরি করে 3D মুভি।  তো এমন মুভি দেখার পর কি একবারও মনে স্বাধ জাগে নাই নিজের ছবিকে 3D ছবিতে দেখতে? হ্যাঁ এটার স্বাদ জাগতেই পারে। আর এই টুইটের মাধ্যমে আপনার সেই স্বপ্ন বাস্তবে রুপান্তর করতে পারবেন অর্থাৎ আপনার ছবিকে 3D তে রুপান্তর করতে পারবেন।

আর হ্যাঁ 3D ছবির স্বাদ পেতে হলে অবশ্যই 3D চশমা লাগবে। 3D চশমা কিভাবে তৈরি করবেন তা শেষে বলছি। তার আগে 3D ছবি তৈরির কথা বলি। অনেকে হয়তো ভাবছেন কেমন হয় 3D ছবি। তাই না? তাহলে আগে কিছু 3D ছবি দেখুন।
একদম বাস্তব মনে হয় তাই না?

কি বানাবেন নাকি এইরকম নিজের 3D ছবি?

3D ছবি বানানোর জন্য চমৎকার একটা সফটওয়্যার হলো Roxio 3D Photo Creator। এটা দিয়ে খুব সহজেই তৈরি করা যায় 3D ফটো। আর হ্যাঁ সফটওয়্যারটি ইন্সটল করার আগে এন্টিভাইরাস অফ করে রাখবেন। নাহলে সমস্যা করতে পারে।
বিস্তারিত জানুন এখানে।

3D ছবি বানানোর পদ্ধতিঃ

2D ছবি অর্থাৎ সাধারন ফটো থেকে 3D ছবি বানাতে চাইলে নিচের মতো ক্লিক করে ছবি সিলেক্ট করে দিন।
অথবা বাম এবং ডান চোখ বরাবর থেকে তোলা দুটি ছবি থেকেও 3D ছবি বানাতে পারবেন। এটাই বেশি ভাল হয়। আপনার দৃশ্যের একটি ছবি গ্রহণ করুন, এবং তারপর ক্যামেরা ডানে দুই থেকে তিন ইঞ্চি সরিয়ে একই দৃশ্যের অন্য একটি ছবি গ্রহণ করুন।নিচের ছবি দুটো দেখুন -
roxio creator 2011 550 চোখের পলকে আপনার 2D ফটোকে রুপান্তর করুন 3D ছবিতে+জেনে নিন 3D চশমা বানানোর পদ্ধতি!  | Techtunes
তারপর NEXT এ ক্লিক করলেই পেয়ে যাবেন আপনার কাংখিত 3D ছবি। Adjust এর আইকনে ক্লিক করে ছবির adjustment ঠিক করে নিন।
তারপর সেভ করে নিন আর উপভোগ করুন আপনার 3D ছবি!
আরও বিস্তারিত দেখুন এই ভিডিওতে

3D চশমা বানাবেন যেভাবেঃ

3D চশমা তৈরি করার জন্য আপনার কিছু উপকরন যোগাড় করতে হবে। ঘাবড়ানোর কোন কারন নেই।  বাজারে গিয়ে বিয়ের জিনিসপত্র বিক্রি করে এমন দোকানে গিয়ে লাল ও নীল (Red & Cyan) রঙ এর দুটি সেলোপিন পেপার কিনবেন। কাটাবন মসজিদের উপর পাশের দোকানগুলোতে পাবেন। এরপর নিজের বুদ্ধি খাটিয়ে কাগজের একটি ফ্রেম তৈরী করে নিন। চশমাটা বাম দিকে দিবেন লাল আর ডানদিকে নীল পেপার।
ভিডিও টিউটোরিয়াল দেখতে পারেন।
আপনার টা দেখতে কেমন অদ্ভুদ হয়েছে তা কিন্তু জানাতে ভুলবেন না :)

Roxio 3D Photo Creator ডাউনলোড লিঙ্কঃ

Roxio 3D Photo Creator। সাইজ ৬৪ মেগাবাইট।
আর সিরিয়াল কী পাবেন এখানে
আশা করি আপনাদের ভাল লাগবে। link

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন