শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৪

ফরমালিন বা কার্বাইডমুক্ত আম চেনার উপায়

বাজারে গেলেই এখন চোখে পরে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ফল। এর মধ্যে আম, জাম,কাঁঠাল লিচু কোনো টাই যেন বাদ নেই। তবে এখন আমের প্রতিই যেন সবার আগ্রহটা একটু বেশি। কিন্তু এত আমের ভিড়ে কিভাবে বুঝবেন কোন আমটি ভালো এবং ফরমালিন বা কার্বাইডমুক্ত?
তো আসুন কিভাবে ফরমালিনমুক্ত আম চেনা যায় তার কিছু উপায় আমরা জেনে নেই-
১. প্রথমেই লক্ষ্য করুন যে, আমের গায়ে মাছি বসছে কিনা। যদি আমের গায়ে মাছি বসে তবে সেটা ফরমালিনমুক্ত আম, কারণ ফরমালিন যুক্ত আমে মাছি বসবে না।
২. আম গাছে থাকা অবস্থায় বা গাছ পাকা আম হলে লক্ষ্য করে দেখবেন যে, আমের শরীরে এক রকম সাদাটে ভাব থাকে। কিন্তু ফরমালিন বা অন্য রাসায়নিকে চুবানো আম হবে ঝকঝকে সুন্দর।
৩. কারবাইড বা অন্য কিছু দিয়ে পাকানো আমের শরীর হয় মোলায়েম ও দাগহীন। কেননা আমগুলো কাঁচা অবস্থাতেই পেড়ে ফেলে ওষুধ দিয়ে পাকানো হয়। গাছ পাকা আমের ত্বকে দাগ পড়বেই।
৪. গাছপাকা আমের ত্বকের রঙে ভিন্নতা থাকবে। গোঁড়ার দিকে গাঢ় রঙ হবে, সেটাই স্বাভাবিক। কারবাইড দেয়া আমের আগাগোড়া হলদেটে হয়ে যায়, কখনো কখনো বেশি দেয়া হলে সাদাটেও হয়ে যায়।
৫. হিমসাগর ছাড়াও আরো নানান জাতের আম আছে যারা পাকলেও সবুজ থাকে, কিন্তু অত্যন্ত মিষ্টি হয়। গাছপাকা হলে এইসব আমের ত্বকে বিচ্ছিরি দাগ পড়ে। ওষুধ দিয়ে পাকানো হলে আমের শরীর হয় মসৃণ ও সুন্দর।
৬. আম নাকের কাছে নিয়ে ভালো করে শুঁকে কিনুন। গাছ পাকা আম হলে অবশ্যই বোটার কাছে ঘ্রাণ থাকবে। ওষুধ দেয়া আম হলে কোনও গন্ধ থাকবে না, কিংবা বিচ্ছিরি বাজে গন্ধ থাকবে।
৭. আম মুখে দেয়ার পর যদি দেখেন যে কোনো সৌরভ নেই, কিংবা আমে টক/ মিষ্টি কোনো স্বাদই নেই, তবে তখন বুঝবেন যে আমটি ফরমালিনযুক্ত।
link 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন