রবিবার, ১৬ মার্চ, ২০১৪

কাতারের ভিসা চেক করার পদ্ধতি

প্রতারক ভিসার দালালদেরকে দেখিয়ে দিন কাঁচ কলা!
তাই দেরী না করে মাত্র 2 মিনিটেই শিখে নিন ভিসা চেক করা!
জনশক্তি রপ্তানী হচ্চে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান পথ। কিন্তু এই সুযোগকে কাজে লাগিয়ে এক শ্রেণীর লোকেরা দেশের সহজ-সরল সাধারণ মানুষকে নকল ভিসা সরবারহ করে বিভ্রান্ত করছে। এমন কি নকল ভিসার ফাঁদে পড়ে সর্বহারাও হয়েছেন বাংলাদেশের অনেক যুবক। আমি পৃথিবীর অনেক দেশের ভিসাই চেক করতে পারি (আলহামদুলিল্লাহ)।
আজ আপনাদের সাথে শেযার করব কাতারের ভিসা চেক করতে হয় কিভাবে তার বিস্তারিত বিবরণ। কারণ এখন প্রচুর পরিমান জনশক্তি কাতারে রপ্তানি হচ্ছে। যদি আপনাদের উৎসাহ-
উদ্দীপনা পাই তাহলে ক্রমান্বয়ে আরোও অনেক দেশের ভিসা চেক করার নিয়মাবলী নিয়ে লিখব।
যাক অনেক কথা বলে ফেললাম। কথা দিয়ে ছিলাম 2মিনিটেই
ভিসা চেক করা শিখাবো (ইন শআল্লাহ) ।
বেশী কিছু না প্রথমে এই
http://www.moi.gov.qa/site/english/index.html
লিংকে গিয়ে Visa Enquiry & Printing এ ক্লিক করুন।
তার পর Passport Number এর ক্লিক করুন। Passport
Number দিন ও বাংলাদেশ সিলেক্ট করুন।
অবশেষে Submit এ ক্লিক করুন। ভিসা আসল হলে, যাবতীয়
তথ্য (নাম,পিতা,ঠিকানা,পাসপোর্ট নং প্রভূতি)
যদি ব্যক্তির সাথে মিলে যায় তাহলে ভিসা আসল। অর্থাৎ
ঐদেশের সরকারের অনুমতি আছে।
আর যদি Sorry, Requested Visa Not Found…..
Please try again এই কথা দেখায় তাহেলে ভিসা নকল।

ধন্যবাদান্তে
মি: রিপন, এ্যামিটি ট্যুরস এন্ড ট্রেড ইন্টারন্যাশনাল। রিক্রুটিং লাইসেন্স নং: আর এল ০৪২৫  উত্তরা, ঢাকা
link

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন