বোরহানি খুব সুস্বাদু একটি খাবার। আমরা বিভিন্ন অনুষ্ঠানে বোরহানি
খেয়ে থাকি, যেমনঃ গায়ে হলুদ, বিয়ে, বৌ ভাত, জন্মদিন ইত্যাদি। বোরহানি
শুধু সুস্বাদু একটি খাবারই নয়, এটা খাবার হজমেও খুব সহায়ক। চলুন জেনেনি
কিভাবে বোরহানি তৈরি করতে হয়ঃ
উপকরণ :
উপকরণ :
- দই ১ কেজি
- কাঁচা মরিচ বাটা ১ টেবিল চামচ
- পুদিনা পাতা বাটা ১ টেবিল চামচ
- সাদা গোলমরিচ বাটা ১ চা চামচ
- সরিষা বাটা ১ চা চামচ
- জিরা ভাজা গুঁড়া ১ চা চামচ
- বিট লবণ পরিমাণমতো
- দুধ ১ কাপ
- লবণ পরিমাণমতো
- চিনি স্বাদমত
- দইয়ের সঙ্গে দুধ মিশিয়ে নিন।
- ৩-৪ কাপ পানি মিশিয়ে নিন।
- এবার গুঁড়া মসলা ও বিট লবণ ছাড়া সব উপকরণ এক সঙ্গে মিশিয়ে ভালো করে দইয়ের সঙ্গে মিশিয়ে নিন।
- পাতলা কাপড় দিয়ে দই ছেঁকে নিন। এবার গুঁড়া মসলা ও বিট লবণ মেশান।
- বরফ কুচি দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন